বিশ্বের ৫০০ স্ক্রিনে আবারও মুক্তি পাবে ‘ধুরন্ধর’

৪ সপ্তাহ আগে
সিনেপ্রেমীদের উত্তেজনা আরও বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে ‘ধুরন্ধর’ টিম। তাদের নতুন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ সিক্যুয়ালটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ঠিক এক সপ্তাহ আগে আবারও বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চলেছে ‘ধুরন্ধর’এর প্রথম পর্বটি।

বৃহস্পতিবার (১২ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় ‘ধুরন্ধর’ সিনেমার প্রযোজনা সংস্থা। জানায় প্রায় ৫০০টি প্রেক্ষাগৃহে পুনর্মুক্তি দেয়া হবে সিনেমাটি।

 

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে মুক্তি পাবে আগামী ১৯ মার্চ। গুড়ি পাড়ওয়া, উগাদি ও ঈদের উৎসবের আবহেই বড়পর্দায় আসছে সিনেমাটি। তবে প্রথম পর্ব শুধুমাত্র হিন্দিতে মুক্তি পেলেও এবার এর নতুন পর্বটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষাতেও মুক্তি দেয়া হবে।

 

এর আগে ১৮ মার্চ আমেরিকা ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রিমিয়ার শো। যার বেশিরভাগই প্রদর্শিত হবে প্রিমিয়াম লার্জ ফরম্যাট স্ক্রিন ও উন্নত সাউন্ড সিস্টেমে। মুক্তির আগেই আন্তর্জাতিক দর্শকদের জন্য এই বিশেষ আয়োজন করেছেন নির্মাতা।

 

আরও পড়ুন: বক্স অফিসে ইতিহাস গড়তে যাচ্ছে রণবীরের ‘ধুরন্ধর ২’

 

সিনেমাটির দ্বিতীয় পর্বে আবারও দেখা যাবে আর. মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদিকে। সিক্যুয়েল মুক্তির আগে প্রথম পর্বকে আবার প্রেক্ষাগৃহে আনার এই পরিকল্পনাকে নির্মাতাদের কৌশলগত পদক্ষেপ বলেই মনে করছেন সিনেবোদ্ধারা।

 

আরও পড়ুন: ‘দুর্বার’ নিয়ে ধোঁয়াশা, প্রেক্ষাগৃহে ফেরা হচ্ছে না অপু বিশ্বাসের

 

প্রসঙ্গত, গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ স্পাই-থ্রিলার ইতিমধ্যেই বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে। বিশ্বজুড়ে সিনেমাটি আয় করেছে প্রায় ১৩০০ কোটি টাকা। দর্শকপ্রিয় সিনেমাটির নতুন সিক্যুয়েলে রোমাঞ্চকর ঘটনার পরবর্তী মুহূর্ত জানতে তাই অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন