যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান সংঘাতের জেরে রাসায়নিক, প্লাস্টিকসহ বিভিন্ন শিল্পে মারাত্মক প্রভাব পড়েছে। এমন পরিস্থিতিতে বহু প্রতিষ্ঠান আর্থিক স্থিতিশীলতা আনতে নানা কৌশল নিচ্ছে।
এবার লন্ডন-ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বিশ্বজুড়ে সব পর্যায়ে নিয়োগ স্থগিত করেছে। কোম্পানিটি বহু জনপ্রিয় ব্র্যান্ড উৎপাদন করে, যার মধ্যে ডাভ সাবান অন্যতম। স্থানীয় বাজারে পণ্য উৎপাদন করলেও, কাঁচামাল সংগ্রহে জ্বালানি সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভর করতে হয় প্রতিষ্ঠানটিকে। কাজেই জ্বালানি ব্যয় বাড়লে তাদের উৎপাদন খরচও সরাসরি বাড়ে।
আর পড়ুন: ইরান যুদ্ধের নতুন সময়সীমা জানালেন ট্রাম্প
বার্তাসংস্থা রয়টার্সের দেখা একটি মেমো অনুযায়ী, ইউনিলিভার বিশ্বজুড়ে সব পর্যায়ে নিয়োগ স্থগিত করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয় এবং অন্তত তিন মাস চলবে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ থেকে তৈরি হওয়া অর্থনৈতিক চাপের কথা উল্লেখ করা হয়েছে মেমোতে। কোম্পানিটি বলছে, সামনের মাসগুলোতে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তারা।
এই পরিস্থিতিতে ব্যয় নিয়ন্ত্রণে রাখতে নিয়োগ স্থগিতের মতো কঠোর সিদ্ধান্ত নেয়া হয়। এটি তাৎক্ষণিক পদক্ষেপ হলেও ভবিষ্যতে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ইউনিলিভার।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·