বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

২ সপ্তাহ আগে
চলতি বছরের জুনে পর্দা উঠতে যাচ্ছে আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপের, যেখানে অংশ নেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে প্রস্তুতিতে নেমেছে দলটি। মেগা টুর্নামেন্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে বাংলাদেশ ছাড়াও থাকবে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে সূচিও প্রকাশ করেছে আয়োজকরা। রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। থাকছে না কোনো ফাইনাল— পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন। ২৮ মে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৪ জুন পর্যন্ত। 

 

আরও পড়ুন: নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান

 

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩০ মে, স্কটল্যান্ডের বিপক্ষে। পরদিন (৩১ মে) টাইগ্রেসরা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এরপর ২ জুন আবারও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪ জুন সিরিজের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়াই দিয়ে শেষ হবে তাদের অভিযান। 

 

আরও পড়ুন: নারী ক্রিকেটে নতুন ইতিহাস, কেন্দ্রীয় চরিত্রে অ্যামেলিয়া কের

 

সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এডিনবার্গের দ্যা গ্রাঞ্জ ক্লাব মাঠে। 

 

ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি: 

২৮ মে – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস 

৩০ মে – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ 

৩১ মে – বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস 

২ জুন – স্কটল্যান্ড বনাম বাংলাদেশ 

৩ জুন – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস 

৪ জুন – নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ

]]>
সম্পূর্ণ পড়ুন