বিশ্বকাপের আগে অভিজ্ঞ কুইরোজকে নিয়োগ দিল ঘানা

১ দিন আগে
বিশ্বকাপের মাত্র কয়েক সপ্তাহ আগে বড় সিদ্ধান্ত নিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। দলের ধারাবাহিক ব্যর্থতার পর প্রধান কোচের পদ থেকে অটো অ্যাডোকে বরখাস্ত করে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে অভিজ্ঞ পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজকে।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ কুইরোজ এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচসহ পর্তুগাল জাতীয় দল এবং ইরান জাতীয় দল পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। এবার তার কাঁধেই পড়েছে ঘানার দায়িত্ব।


জানা গেছে, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত আসরে ঘানাকে নেতৃত্ব দেবেন কুইরোজ। ইতোমধ্যেই তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং দ্রুত দল গোছানোর কাজে নেমে পড়েছেন।


গ্রুপ ‘এল’-এ ঘানার প্রথম ম্যাচ ১৭ জুন পানামার বিপক্ষে টরন্টোর বিএমও ফিল্ডে। এরপর ২৩ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে। শেষ গ্রুপ ম্যাচ ২৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে।


আরও পড়ুন: ঘানায় খেলোয়াড়দের বাসে ডাকাতদের হামলা, গুলিতে প্রাণ হারালেন ফ্রিমপং 


জিএফএর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কুইরোজের নিয়োগটি আপাতত স্বল্পমেয়াদি, শুধুমাত্র বিশ্বকাপ পর্যন্ত। টুর্নামেন্ট শেষে তার পারফরম্যান্স পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


উল্লেখ্য, গত ৩০ মার্চ জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পর অটো অ্যাডোকে বরখাস্ত করা হয়। বিশ্বকাপের মাত্র ৭২ দিন আগে কোচ পরিবর্তনের এই সিদ্ধান্ত ঘানার ফুটবলে নতুন মোড় এনে দিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন