অধিকাংশ মানুষের বাছাই-ই যে দুই প্রতিবেশী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা হবে, তাতে খুব একটা সন্দেহ নেই। তাদের ফুটবলীয় দ্বৈরথ ঐতিহ্যগত ব্যাপার। ব্রাজিলের নেইমার এই অধিকাংশের বাইরে হন কীভাবে! তার কাছে ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল স্বপ্ন। সাও পাওলোয় এক ইভেন্টে এই কথা বলেন তিনি।
নেইমার বলেন, ‘ঈশ্বরের ইচ্ছা। আমি বিশ্বকাপে থাকব। ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল দেখতে ভালোই লাগবে। এটা হবে অবিশ্বাস্য।’
আরও পড়ুন: সত্যিই কি রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনিয়ো?
সাম্প্রতিক সময়ে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে নেইমার সেরা ফর্মে নেই। এ কারণে তার বিশ্বকাপে খেলা অনিশ্চিত। সান্তোসে ফিরে গেলেও ধারাবাহিকভাবে মাঠে থাকতে পারছেন না। তবে তার লক্ষ্য বিশ্বকাপে খেলা, আর শেষ পর্যন্ত যদি তাকে দলে না নেওয়া হয়, তাহলে সেটি হবে বড় ধরনের চমক। যদিও নেইমার আশাবাদী।
তিনি বলেন, ‘ব্রাজিলে বিশ্বকাপ ফিরিয়ে নিতে আমরা সম্ভব সব কিছুই করব। প্রয়োজনে অসম্ভবও। জুলাইয়ে আপনারা আমাকে এ ব্যাপারে জিজ্ঞেস করবেন।’

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·