মুম্বাইয়ে ‘ইইউটি২০ বেলজিয়াম’- এর একটি ইভেন্টে এই কথা বলেন সাকিব, যা ক্রিকইনফোর বরাতে জানা গেছে। রাজনৈতিক কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই সাকিব দেশের বাইরে। সাবেক এই সাংসদের বিরুদ্ধে একটি হত্যা মামলাও আছে।
বিশ্বকাপে না খেলা ক্রিকেটীয় দিক থেকে বাংলাদেশের জন্য ক্ষতি উল্লেখ করে সাকিব বলেন, ‘আমি মনে করি এটা অনেক বড় ক্ষতি। ক্রিকেটীয় দিক বিবেচনায় অনেক বড় সুযোগ মিস।’
সাকিব বলেন, ‘দেশ হিসেবে আমরা আমাদের প্লেয়ারদের বিশ্বকাপে খেলতে দেখতে ভালোবাসি। আমরা ক্রিকেটপ্রেমী দেশ। আমার মনে হয় বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তটি সরকারের দিক থেকে একটা ব্লান্ডার।’
আরও পড়ুন: ওয়ানডে র্যাঙ্কিংয়ে একাধিক বাংলাদেশির উন্নতি, টি-টোয়েন্টিতে হৃদয়-ইমনের
বাংলাদেশের বিশ্বকাপে খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ দেওয়ার জের ধরে। উগ্রপন্থীদের দাবির মুখে ফিজকে ছেড়ে দিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয়। কলকাতা সেই নির্দেশ পালনের পর বাংলাদেশ নিরাপত্তা শঙ্কা দেখিয়ে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানায়। বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তুলে। এ নিয়ে আইসিসির সঙ্গে কয়েক দফায় কথাবার্তা হয়।
কিন্তু আইসিসি ম্যাচ সরাতে রাজি নয় জানিয়ে বাংলাদেশকে ২২ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেধে দেয়। টাইগাররা না খেললে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হবে, জানানো হয় এটাও। বাংলাদেশের তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের বাইরে খেলার দাবিতে অনড় থাকলে আইসিসি তাদের জায়গায় স্কটল্যান্ডের নাম ঘোষণা করে। তাতে এই শতাব্দীতে বাংলাদেশ প্রথম কোনো বৈশ্বিক আসর মিস করে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·