নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভারত থেকে নিজেদের ম্যাচগুলি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। তবে বাংলাদেশের ব্যাপারে কঠোর অবস্থানেই ছিল আইসিসি।
এ ব্যাপারে আইসিসির সঙ্গে কয়েক দফায় চিঠি চালাচালি হলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এরপর সম্প্রতি একটি বোর্ড মিটিংয়ে বাংলাদেশ ইস্যুতে ভোটাভুটি হয়। আর সেখানেই হেরে যায় বাংলাদেশ। এক পাকিস্তান ছাড়া আর কেউই বিসিবির পক্ষে ভোট দেয়নি। এরপর আইসিসির সোজাসাপটা কথা, বিশ্বকাপ খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে; অন্যথায় বদলি দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে। বিসিবিও নিজেদের অবস্থানে অনড় ছিল। শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান কড়া প্রতিক্রিয়া দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তও আসতে পারে পিসিবি থেকে।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট ছাড়াও যেসব কৌশলের কথা ভাবছে পিসিবি
এবার জানা গেছে, বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে তারা। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করেছে দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেছেন তারা।
পাকিস্তান প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সব ধরনের বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে হবে। আগামী শুক্রবার অথবা সোমবারের মধ্যে বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিকল্পটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়েছে।
আরও পড়ুন: অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো ব্র্যাডম্যানের বিরল ব্যাগি গ্রিন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে তাকে আইসিসি-সংক্রান্তি বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সব বিকল্প খোলা রেখে বিষয়টির সমাধানে এগোতে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবারের মধ্যে নেওয়া হবে, বৈঠকে এমনটাই সম্মত হয়েছে।’
এদিকে রোববার (২৫ জানুয়ারি) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন মহসিন নাকভি। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পিসিবির অবস্থান তাদের কাছে তুলে ধরেছেন। এই বৈঠকেই আসন্ন পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য দলকে শুভকামনা জানান মহসিন নাকভি। সেখানে তিনি এও জানিয়েছেন যে, বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।
বিস্তারিত আসছে....
]]>

৩ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·