ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) ভারতের চেন্নাইয়ে উদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক কালপথি এস. সুরেশ ও মীনাক্ষী সুরেশের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন।
শুধু তাই নয়, নবদম্পতির সঙ্গে ছবি তোলা, কাছের মানুষদের সাথে কুশল বিনিময় ও প্রীতিভোজের পর অনুষ্ঠান শেষে দু’জন একসঙ্গেই বেরিয়ে যান।
অনুষ্ঠানের দিন এ জুটিকে একই রঙের পোশাকে দেখা যায়। দুজনেই সেজেছিলেন সোনালি রঙে। যা রীতিমতো নজর কাড়ে সবার।
আরও পড়ুন: আলভীর ‘শেষ পোস্টে’ ইকরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
এদিকে এ ঘটনার কিছুদিন আগে বিজয়ের সাথে অভিনেত্রী তৃষ্ণার পরকীয়ার জেরে বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নেন অভিনেতার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। ভারতের চেঙ্গলপট্টু জেলা আদালতে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন তিনি।
আরও পড়ুন: পরকীয়ায় ২৭ বছরের সংসার ভাঙছে বিজয়ের
প্রসঙ্গত, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় থালাপাতি। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানার বিষয়টি নায়কের রাজনীতির জীবন বিশেষ করে তামিলনাড়ুর আসন্ন নির্বাচনে নতুন মাত্রা দিতে পারে বলে মনে করছেন কেউ কেউ।
]]>
১ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·