বিবাহিত ও দুই সন্তানের জনককে ছাত্রদলের আহ্বায়ক করায় বান্দরবানে বিক্ষোভ

২ দিন আগে
বিবাহিত এবং দুই সন্তানের জনককে বান্দরবান জেলা ছাত্রদলের আহ্বায়ক করায় বান্দরবানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সর্বাত্মক নেতাদের ব্যানারে মিছিলটি বের করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হিলবার্ড এর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা। এসময় মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্র সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র উপেক্ষা করে একজন বিবাহিত ব্যক্তিকে আহ্বায়ক করা হয়েছে, যা সংগঠনের আদর্শের পরিপন্থী। তারা বলেন, ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য, সেখানে অছাত্র ও বিবাহিত ব্যক্তির নেতৃত্ব গ্রহণযোগ্য নয়।


আরও পড়ুন: নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল ও সম্পাদক রাহান


বিক্ষোভকারীরা অবিলম্বে ওই আহ্বায়ক কমিটি বাতিল করে যোগ্য ও নিয়ম অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারিও দেন তারা। 


এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম বলেন বিবাহিত ও দুই সন্তানের জনক ৩৯ বছর বয়সী একজনকে ছাত্রদলের আহ্বায়ক করায় কর্মীরা হতাশ হয়েছে। কারণ ছাত্রদল করবে ছাত্ররা বিবাহিতরা যদি ছাত্রদলের নেতৃত্ব দেন তাহলে ছাত্ররা কোথায় যাবে। তাই ছাত্ররা এ আহ্বায়ক কমিটি মানতে পারছে না। তাদের দাবির সাথে আমিও একমত। এটা গঠনতন্ত্র পরিপন্থী ও হয়েছে।


উল্লেখ্য, রোববার সকালে ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক ও শহিদুল ইসলামকে সদস্য সচিব করে বান্দরবান জেলা ছাত্রদলের ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। গত ২ মে কেন্দ্রীয় সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, আগামী ৩০ মে এর মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন