বিদ্যুতের দাম সমন্বয়ের সুপারিশ দিতে মন্ত্রিসভা কমিটি

২ দিন আগে
চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে সরকারকে প্রস্তাব দিতে ছয় সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

৯ এপ্রিল অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীকে কমিটিতে সদস্য করা হয়েছে। এছাড়া অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

 

আরও পড়ুন: কাপ্তাই হ্রদে পানি স্বল্পতা, ৩ ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ

 

কমিটিকে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে মন্ত্রিসভা-বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করতে বলা হয়েছে।

 

কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির সভা প্রয়োজন অনুযায়ী হবে। বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন