মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিজয় দেবেরাকোন্ডা ভেরিফায়েড ফেসবুকে বিয়ের আগের দিনের জমকালো সংগীত রাতের একগুচ্ছ ছবি প্রকাশ করেন। ১১টি ছবিতে স্পষ্ট হয়ে ওঠে সংগীতের জমকালো আয়োজনের নাচ, গান আর আভিজাত্যের চাকচিক্য।
নায়কের এমন পোস্টের পরপরই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। ভক্তদের প্রশংসা ও ভালোবাসাতেও সিক্ত হন বিজয়।
গত ২৬ মার্চ বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয় দুই রীতিতে। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন তারকা যুগল।
আরও পড়ুন: একাধিক সন্তানের মা হতে চান রাশমিকা, প্রয়োজনে চলচ্চিত্র জগতও ছাড়তে প্রস্তুত
এরপর একই দিনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রকাশ্যে মেজাজ হারিয়ে কাকে ‘পাগল’ বললেন রণবীর কাপুর?
প্রসঙ্গত, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষের পর শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা। এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
]]>

১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·