বৃহস্পতিবার (৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ১ কেজি ১৬৯.৭২ গ্রাম স্বর্ণ, ১০,৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক, ৮৮৭ মিটার থান কাপড়, ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৪৬৪ পিস ইমিটেশন গহনা, ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি, ৩ হাজার ৬৪৬ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৮৫২ কেজি চা পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা, ৫৫ হাজার ২৬০ ঘন ফুট বালু, ১৯৫টি মোবাইল, ৪ হাজার ৯২৮পিস মোবাইলের ডিসপ্লে, ৫ হাজার ৬৪৩টি চশমা, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ, ১ হাজার ২০৪ কেজি রসুন, ৩ হাজার ৫৫৬ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৪ হাজার ৭০১ কেজি সার, ২ হাজার ৩৯২ প্যাকেট কীটনাশক, ৯৪ হাজার ২২৭ পিস চকোলেট, ৬৩৮টি গরু/মহিষ, ৩টি কষ্টি পাথরের মূর্তি, ৮টি ট্রাক/কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ২টি ট্রলি, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল/ভ্যান।
আরও পড়ুন: বিজিবির অভিযানে ২০২৫ সালে ১৯০৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ১৩টি বিদেশি/দেশীয় পিস্তল, ১টি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০ রাউন্ড গোলাবারুদ, ১৬টি ককটেল, ৮২টি ইলেকট্রিক ডেটোনেটর, ৩ কেজি গান পাউডার, ২৪টি অন্যান্য অস্ত্র এবং ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপদান।
এছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল, ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৬৮ বোতল ক্যান বিয়ার, ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১ লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়িও সিগারেট, ২১২ কেজি বিড়ি তৈরির মসলা, ১ লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২ হাজার ৪৭৭ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ৩৬১টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম কোকেন ও ৩ লাখ ১৯ হাজার ৮৬৩ পিস বিভিন্ন ধরনের ঔষধ।
সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি নাগরিক, ২ জন ভারতীয় নাগরিক ও ১৩৫ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
]]>
১ দিন আগে
২







Bengali (BD) ·
English (US) ·