বিছানার ওপর নামাজ পড়া কি জায়েজ?

৪ সপ্তাহ আগে
ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ। এটি অন্যতম ফরজ ইবাদত। কেয়ামতের দিন সবার প্রথম নামাজের হিসাব নেয়া হবে।

অনেকে জানতে চান, বিছানার ওপর নামাজ পড়া কি জায়েজ?

 

এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, নামাজের ১৩ ফরজের মধ্যে জায়গা পবিত্র হওয়া অন্যতম শর্ত। এ ক্ষেত্রে বিছানা পবিত্র হলে সেখানে নামাজ আদায়ে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে, বিছানার তোশক নরম হওয়ার ফলে যদি রুকু-সিজদা করার সময় শরীরের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে অসুবিধা হয় কিংবা ঠিকভাবে নামাজের রোকনগুলো আদায়ে অসুবিধা হয়, তাহলে বিছানায় নামাজ না পড়াই উত্তম।

 

আরও পড়ুন: পড়াশোনার ফাঁকে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে তৈরি কারুকার্য


এমনটা ছাড়া বিছানার ওপর নামাজ আদায়ে কোনো অসুবিধা নেই। এ বিষয়ে একাধিক হাদিসও পাওয়া যায়। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- আমি রসুল (সা.)-এর সামনে ঘুমাতাম, আমার পা তাঁর কিবলার দিকে ছিল। তিনি সিজদায় গেলে আমার পায়ে মৃদু চাপ দিতেন, তখন আমি পা সংকুচিত করতাম। আর তিনি দাঁড়িয়ে গেলে আমি পা সম্প্রসারিত করতাম। ওই সময় ঘরগুলোতে বাতি ছিল না। (বুখারি, হাদিস: ৩৭৫-৩৭৬)

 

আয়েশা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, রসুল (সা.) নামাজ (তাহাজ্জুদ) আদায় করতেন আর আমি তখন তাঁর বিছানায় আড়াআড়িভাবে শুয়ে থাকতাম। বিতর পড়ার সময় তিনি আমাকেও জাগাতেন, তখন আমিও বিতর পড়তাম। (বুখারি, হাদিস: ৪৮৮)

]]>
সম্পূর্ণ পড়ুন