সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. জাহিদ।
তিনি উপজেলার মৌপুকুর, মৌকুর, হিন্দুপাড়া, কলিশহর, রতনপুর ও ধানজুরি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
আরও পড়ুন: ধানের শীষ মানেই অগ্রগতি: ডা. জাহিদ
উঠান সভাগুলোতে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের সমর্থন পেয়ে নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, মসজিদ ও মন্দির সংস্কারসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন তিনি।
উঠান সভা ও গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·