বিআইএ- এর সভাপতি নাসরিন মাহদি চৌধুরী উপস্থিত সব সদস্যকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং উদ্বোধনী বক্তব্য দেন।
এ সময় অধ্যাপক ড. এ. কে. এম. মোয়াজ্জেম হোসেন বিআইএ-এর ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন এবং ভাস্বর ব্যানার্জিকে বিআইএ- এর সম্মানসূচক সহায়ক আজীবন সদস্য এবং শেখ তানভীর খানকে সহায়ক আজীবন সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিআইএ-এর সদস্যদের মাধ্যমে সংস্থার বার্ষিক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
আরও পড়ুন: জুলাই সনদ অনুষ্ঠানে ড্রোন ক্যামেরা ওড়ানোর বিষয়ে যা জানা গেল
জাপান দূতাবাস বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে বাংলাদেশে ইকেবানার মাধ্যমে জাপানি সংস্কৃতি প্রচার করে আসছে।
এ সময় বিআইএ- এর সম্মানসূচক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আজীবন পৃষ্ঠপোষক মাসুদ করিম উপস্থিত সব সদস্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন।

৪ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·