বুধবার (১১ মার্চ) মানামায় অবস্থিত বাংলাদেশের দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।
এতে বলা হয়, যেসব প্রবাসীর ভিসা এলএমআরএ এর অধীন রয়েছে, তারা ভিসা নবায়নের জন্য বাহরাইনে অবস্থানরত পরিচিত কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের মাধ্যমে এলএমআরএ-এর নিবন্ধন কেন্দ্রগুলোর যেকোনো একটিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। এরপর নিয়ম অনুযায়ী ভিসা নবায়নের আবেদন করতে হবে।
এক্ষেত্রে অবশ্যেই ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
দূতাবাস জানায়, যাদের ভিসা সিআর বা কোনো কোম্পানির অধীন রয়েছে, তাদেরকে নিজ নিজ স্পন্সর বা সংশ্লিষ্ট কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভিসা নবায়নের আবেদন করতে হবে। সেক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত দুই সপ্তাহ আগে আবেদন করতে হবে।
আরও পড়ুন: ‘মাত্র তো শুরু’, লেবাননে সেতু উড়িয়ে দিয়ে বললেন ইসরাইলি মন্ত্রী
আবেদন করার পর পেমেন্ট সংক্রান্ত বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত ফি পরিশোধ করলে ভিসা নবায়ন সম্পন্ন হবে। তবে কোনো অবস্থাতেই ভিসার মেয়াদ উত্তীর্ণ হতে দেয়া যাবে না বলে সতর্ক করা হয়েছে।
জরুরি প্রয়োজনে প্রবাসীদের মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর (+৯৭৩-৩৩৩৭৫১৫৫)-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·