সোমবার (৩০ মার্চ) সকালে নগরের সিআরবি এলাকায় অবস্থিত এসপির বাংলো বাড়িতে এই ঘটনা ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এসপিকে হেলিকপ্টারে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, আহত অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তার পা গুরুতরভাবে ভেঙে গেছে।
আরও পড়ুন: ৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ
সোমবার দুপুরের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম জানান, সকালে বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হন এসপি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ সপ্তাহ আগে
৩







Bengali (BD) ·
English (US) ·