সোমবার (৩০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘সংসদ কমিটি’র দ্বিতীয় বৈঠকে এসব নির্দেশনা দেয়া হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনগুলোর সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১০ এপ্রিলের মধ্যে সংসদ সদস্যদের এসব বাসা বরাদ্দ দেয়ার লক্ষ্য নিয়ে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ বরাদ্দের জন্য মেরামত কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
সংসদ ভবনের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা তদারকির জন্য বৈঠকে দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সাউন্ড সিস্টেম সাব-কমিটি। সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিত করতে রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। মান যাচাই সাব-কমিটি। সংসদ ভবনের ক্যান্টিনের খাবারের মান, সরবরাহকৃত পানির মান এবং এমপি ভবনের আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য নায়ার ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে দ্বিতীয় সাব-কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন: বিরোধী দলীয় নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার পদায়নের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া এমপি হোস্টেল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে কমিটির সদস্য রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস. এম. জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্লাহ, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত অংশগ্রহণ করেন। এছাড়াও সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·