চোটের কারণে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে খেলতে পারেননি রাফিনিয়া। মেত্রোপলিতানোয় কাল রাতে ফিরতি লেগেও তাঁর না খেলার বিষয়টি আগেই জানা গিয়েছিল। সতীর্থদের ঘুরে দাঁড়ানোর লড়াই দেখতে অবশ্য আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়ামে গ্যালারিতে ছিলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। কিন্তু হাসিমুখে ফিরতে পারেননি; বরং ক্ষোভ ঝেড়েছেন রেফারিদের ওপর।
প্রথম লেগে ২-০ গোলে হারায় ফিরতি লেগে ঘুরে দাঁড়াতেই হতো বার্সাকে। কাতালান ক্লাবটি সেই লক্ষ্যে ২৪ মিনিটের মধ্যে লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে ঘুরেও দাঁড়ায়। কিন্তু ৩১ মিনিটে আতলেতিকো উইঙ্গার আদেমোলা লোকমানের গোলে আবারও পিছিয়ে পড়ে বার্সা। এরপর ৭৯ মিনিটে বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়ার লাল কার্ড দেখায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি বার্সা। ফিরতি লেগ ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলের হারে বিদায় নেয় চ্যাম্পিয়নস লিগ থেকে।
ম্যাচ শেষে বিদায়ে হতাশ বার্সার খেলোয়াড়রাপ্রথম লেগেও ১০ জন নিয়ে ম্যাচ শেষ করেছিল বার্সা। পাউ কুবারসি ৪৪ মিনিটে লাল কার্ড দেখেছিলেন। সেই ম্যাচের রেফারি ছিলেন ইস্তভান কোভচস। দুজন রেফারির ওপরই ক্ষোভ ঝেড়েছেন রাফিনিয়া। তাঁর ভাষায়, বার্সাকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে।
ফিরতি লেগের রেফারি ক্লেমেন্ত তুরপিনকে নিয়ে সাংবাদিকদের রাফিনিয়া বলেন, ‘ম্যাচটি পুরো ডাকাতি করা হয়েছে। রেফারির অনেক সমস্যা ছিল। অবিশ্বাস্য ছিল তার কিছু সিদ্ধান্ত। জানি না আতলেতিকো কতগুলো ফাউল করেছে, কিন্তু তিনি কার্ড দেখাননি।’
প্রথমার্ধে দানি ওলমো ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করেছিল বার্সা। রেফারি তুরপিন তাতে কর্ণপাত করেননি। রাফিনিয়া নির্দিষ্ট কোনো ঘটনা উল্লেখ না করে ক্ষোভ ঝাড়েন সামগ্রিক রেফারিং নিয়েই।
প্রথম লেগের প্রসঙ্গও টেনেছেন রাফিনিয়া, ‘যত দূর বুঝতে পারি, এটা ডাকাতি। সেটা শুধু এই (ফিরতি লেগ) ম্যাচ নয়, অন্য (প্রথম লেগ) ম্যাচেও। আমার মনে হয় রেফারিং খুবই নিম্নমানের হচ্ছে...বার্সার জয় নিয়ে তারা কেন এত ভীত, তা আমি সত্যিই বুঝতে চাই।’
Raphinha: “We will comeback, for SURE”. pic.twitter.com/vEZpWgieQL
— Fabrizio Romano (@FabrizioRomano) April 14, 2026প্রথম লেগে পেনাল্টি না পাওয়া এবং আতলেতিকোর মার্ক পুবিলকে লাল কার্ড না দেখানোর বিষয়ে প্রতিবাদ জানিয়ে উয়েফায় আনুষ্ঠানিক অভিযোগ করেছিল বার্সা। গতকাল ইউরোপিয়ান ফুটবলের এ নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয়, বার্সার আবেদন ‘অগ্রহণযোগ্য’ হিসেবে খারিজ করে দেওয়া হয়েছে।
রাফিনিয়া ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন, ‘মানুষ হিসেবে একবার ভুল হতেই পারে, কিন্তু টানা দুই ম্যাচে একই কাণ্ড কেন হবে? আমরা সত্যিই ভালো ফুটবল খেলেছি, কিন্তু আমাদের থেকে জয়টা স্রেফ ছিনিয়ে নেওয়া হয়েছে।’
বায়ার্নের বিপক্ষে ঘুরে দাঁড়াতে রিয়ালকে কী করতে হবে, জানালেন ফিগোবার্সা ঘুরে দাঁড়ানোর চেষ্টা কম করেনি। ১৫টি শট নিয়ে আতলেতিকোর পোস্টে ৮টি শট রাখতে পারে ক্লাবটি। তারপরও বিদায় নিতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট বার্সার কোচ হান্সি ফ্লিক, ‘আজ (গতকাল) রাতে প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। আরও গোল করতে হতো, যেটা আমরা অবশ্যই পারতাম। (কোয়ার্টার ফাইনালে) দুটি ম্যাচই দেখলে বোঝা যায় সেমিফাইনালটা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু এটা মেনে নিতে হবে। মাঠে খেলোয়াড়দের মানসিকতায় আমি গর্বিত।’
DECLARAÇÕES FORTÍSSIMAS DO RAPHINHA APÓS O JOGO! Se liga no que o craque brasileiro falou sobre a arbitragem, logo depois da eliminação do Barcelona contra o Atlético de Madrid! pic.twitter.com/uIXuj9VAan
— TNT Sports BR (@TNTSportsBR) April 14, 2026গত মাসে আতলেতিকোর কাছে হেরে কোপা দেল রে থেকে বিদায় নেয় বার্সা। তবে তাদের মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। গত জানুয়ারিতে জিতেছে স্প্যানিশ সুপার কোপা। লা লিগার লড়াইয়েও সাত ম্যাচ হাতে রেখে ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষে বার্সা।
পরবর্তী লক্ষ্য নিয়ে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য লা লিগা জয়। আমরা সঠিক পথেই আছি। তবে কাজ এখনো শেষ হয়নি। আমাদের আরও ম্যাচ বাকি আছে এবং আজকের (গতকাল রাতের) পারফরম্যান্স ধরে রাখতে হবে।’
লিভারপুলকে হতাশায় ডুবিয়ে শেষ চারে পিএসজি








Bengali (BD) ·
English (US) ·