ক্ষেমা সাঙ্গাকারা একজন পেশায় আইনজীবী ছিলেন। সাঙ্গাকারার জীবনের প্রথম কোচ ছিলেন তিনি। তার হাত ধরেই সাঙ্গাকারার ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল। সেকারণে ক্রিকেট মহলেও সবার কাছে শ্রদ্ধার পাত্র হিসেবে ছিলেন তিনি।
পেশাদার ক্রিকেটার না হয়েও বিরাট ভূমিকা রেখেছিলেন ছেলের ক্রিকেট ক্যারিয়ারে। ক্যান্ডিতে প্রতিদিন কয়েকঘন্টা তিনি সাঙ্গাকারা ও তার ভাইবোনদের অনুশীলন করাতেন। ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রমের মানসিকতা ও কারিগরি দক্ষতার ওপর জোর দেন তিনি। এমনকি এক পর্যায়ে ছেলেকে টেনিস থেকে সরিয়ে এনে পুরোপুরি ক্রিকেটে মনোযোগ দেয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেন।
ক্ষেমা সাঙ্গাকারার মৃত্যুতে পরিবারের বিবৃতিতে বলা হয়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে আইনজীবী এস. কে. সাঙ্গাকারা আর আমাদের মাঝে নেই। তিনি কুমারীর স্নেহধন্য স্বামী, থুশারী, ভেমিন্দ্র, সারঙ্গা ও কুমারের প্রিয় পিতা। সঞ্জয়, নিপুনি, রু ও ইয়েহালির শ্বশুর এবং থেহান, মেথভান, নেথ্যা, বিনয়া, কায়া, সেথ, কাবিথ ও সুইরির আদরের দাদা ছিলেন তিনি। ক্যান্ডিতে তার নিজ বাসভবনে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ রাখা হবে। পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হচ্ছে।’
আরও পড়ুন: ক্রিকেটারদের চেয়ে নির্বাচকদের বেশি জরিমানা করা উচিত: আমির
বিবৃতিতে আরও জানানো হয়, ‘আগামী ৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ৬টায় ক্যান্ডির মহাইয়াওয়া সিমেট্রিতে শেষকৃত্য সম্পন্ন হবে। বিকেল ৪টা ৩০ মিনিটে বাসভবন থেকে শবযাত্রা রওনা হবে। পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবেন।’
সাঙ্গাকারা বিশ্বমানের ক্রিকেটার হওয়ার পরও ক্ষেমা প্রকাশ্যে বলেছিলেন, তার ছেলে এখনও নিজের পূর্ণ সামর্থ্যে পৌঁছাতে পারেনি। বিদায়ী ভাষণে সাঙ্গাকারা বাবার অনুপ্রেরণার কথা বিশেষভাবে উল্লেখ করেছিলেন।

১ সপ্তাহে আগে
৪







Bengali (BD) ·
English (US) ·