বাবা চালাচ্ছিলেন প্রাইভেটকার, খাদে পড়ে মেয়ের মৃত্যু

৪ সপ্তাহ আগে
স্ত্রী-কন্যাকে নিয়ে নৌবাহিনীর কর্মকর্তা চালিয়ে যাচ্ছিলেন নিজেদের প্রাইভেটকার। পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তার ১৭ মাসের কন্যার মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মা-বাবাও আহত হন।

শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ঝালকাঠির-রাজাপুর জাতীয় মহাসড়কের ব্র্যাকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ জানায়, ভোলার দৌলতখান উপজেলার বাসিন্দা নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. ইমতিয়াজ নিজেই ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে মোংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাজাপুর উপজেলার বাগড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ইমতিয়াজ আলম, তার স্ত্রী আতিয়া রাতু রুমানা ও তাদের কন্যা মেহেরিনা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটি মেহেরিনাকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন, পথেই প্রাণ গেল বৃদ্ধের


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন