বাবরকে নিয়ে নির্বাচকদের অদ্ভুত সিদ্ধান্তের সমালোচনা করলেন ইউসুফ

১ সপ্তাহে আগে
চলতি মাসেই বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার, তবে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম। ওয়ানডে দল থেকে বাবর বাদ পড়ায় অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

বুধবার (৪ মার্চ) বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। এই সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি। স্কোয়াডে ডাক পাওয়া অভিষেকের অপেক্ষায় থাকা ছয় ক্রিকেটার হলেন— আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান এবং শামিল হুসেন। 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সুপার এইট থেকেই বাদ পড়ে পাকিস্তান। এরপর দলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যে কারণে বাংলাদেশ সফরে কিছু নিয়মিত ক্রিকেটারকেও রাখা হয়নি দলে। 

 

আরও পড়ুন: অ্যালেনের বিশ্বরেকর্ডে দ.আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড

 

এবারের বিশ্বকাপে দলের অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তবে ওয়ানডে ফরম্যাটে তাকে বাদ দেয়ায় কিছুটা অবাকই হয়েছেন মোহাম্মদ ইউসুফ। ৯০টি টেস্ট, ২৮৮টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে পাকিস্তানের প্রতিনিধিত্বকারী ইউসুফ এই সিদ্ধান্তকে অর্থহীন বলে অভিহিত করেছেন। তার যুক্তি, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তার নির্বাচন আশ্চর্যজনক। 

 

#BabarAzam’s inclusion in the #T20WorldCup was surprising, but his exclusion now, if it’s not simply a case of being rested is mind boggling. Who is making these senseless decisions.

— Mohammad Yousaf (@yousaf1788) March 4, 2026

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোহাম্মদ ইউসুফ লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের অন্তর্ভুক্তি অবাক করার মতো ছিল। কিন্তু এখন যদি তাকে বাদ দেওয়াটা কেবল বিশ্রামের ঘটনা না হয়, তাহলে তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এই অর্থহীন সিদ্ধান্তগুলো কে নিচ্ছে?’ 

 

আরও পড়ুন: অভিষেকের অফ ফর্মে শাস্ত্রীর ভাবনায় সাঞ্জু-কিষাণ

 

আগামী ৮ মার্চ পাকিস্তান দল বাংলাদেশে এসে পৌঁছাবে। এরপর ১০ মার্চ অনুশীলন শেষে ১১ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মার্চ সিরিজের ম্যাচগুলো গড়াবে।   

 

বাংলাদেশ সফরের ১৫ সদস্যের পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাইসাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), শাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা এবং শামিল হুসেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন