বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিলো হুতিরা

৬ দিন আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি অব্যাহত রাখলে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (১৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন হুতি নেতা হুসেইন আল-এজ্জি।

 

বিবৃতিতে তিনি বলেন, যদি সানা বাব আল-মান্দেব বন্ধ করে দেয়, তাহলে সমগ্র মানবজাতি বা জিন কারও পক্ষেই তা খোলা সম্ভব নয়।

 

আরও পড়ুন: ইসরাইলে একযোগে ইরান, হিজবুল্লাহ ও হুতির হামলা!

 

হুসেইন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ট্রাম্প ও তার সহযোগীদের জন্য এটাই মঙ্গলজনক হবে যে, তারা শান্তি বিনষ্টকারী সব কর্মকাণ্ড ও নীতি অবিলম্বে বন্ধ এবং আমাদের জনগণের অধিকারের প্রতি প্রয়োজনীয় সম্মান প্রদর্শন করবেন।’

 

বাব আল-মানন্দেব প্রণালি ইয়েমেন উপকূলের কাছে অবস্থিত। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে। এই প্রণালিটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ, যা সুয়েজ খালগামী জাহাজ চলাচলের জন্য একটি কৌশলগত চোকপয়েন্ট হিসেবে পরিচিত।

 

আরও পড়ুন: ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

 

প্রণালিটি সবচেয়ে সংকীর্ণতম অংশ প্রায় ২৯ কিলোমিটার প্রশস্ত, যেখানে জাহাজ চলাচল মূলত দুটি নির্ধারিত পথে সীমাবদ্ধ—একটি আগমনের জন্য এবং অন্যটি প্রস্থানের জন্য।

 

বিশ্ব বাণিজ্যের জন্য এই পথটি খুবই গুরুত্বপূর্ণ। এই রুট দিয়ে মধ্যপ্রাচ্যের তেল ও জ্বালানি ইউরোপসহ বিভিন্ন দেশে যায়। একইভাবে রাশিয়ার তেলসহ অন্যান্য পণ্যও এ পথ ব্যবহার করে এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছে দেয়া হয়।

 

সূত্র: আল জাজিরা

]]>
সম্পূর্ণ পড়ুন