শনিবার (১১ এপ্রিল) রাতে নাইক্ষ্যংছড়ি সদর এলাকার বাগগুনা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি ৯ মিলিমিটার পিস্তল ও ৪২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আটকরা হলেন: ১৩ নম্বর ক্যাম্পের ব্লক এফ ১ এর রোহিঙ্গা শরণার্থী মো. হোসেনের ছেলে মো. ফারুক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা সোলেমানের ছেলে মো. নুরুল আলম।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরের একটি টহল দল উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগগুনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একজন সন্দেহভাজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২টি ৯ এমএম পিস্তল ও ৪২ রাউন্ড লাইভ অ্যামুনিশন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তির দেয়া তথ্যের ভিত্তিতে একই সময়ে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল আজিম নামে আরও একজনকে আটক করা হয়। আটকদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় সীমান্তে ৪টি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বলেন, ‘পিস্তল ও গুলিসহ ২ জনকে বিজিবি আটকের পর নাইক্ষ্যংছড়ি থানায় পাঠানো হচ্ছে শুনেছি। তবে ঘটনার বিস্তারিত জানি না। তাদের থানায় নেয়ার পর বিস্তারিত জানা যাবে।’

১৪ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·