বাগেরহাটের মোল্লাহাটে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

৪ সপ্তাহ আগে
বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মোল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক।

 

ওসি বলেন, নিহত সোহাগ শেখ মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। মোল্লাহাট বাজারে সোহাগের ঢেউটিনের দোকান রয়েছে। তিনি শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। তবে পদ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন সোহাগ। বাজারের পশ্চিম পাশে পানের দোকানের সামনের সড়কে পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই সোহাগ শেখ মারা যান। মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

 

আরও পড়ুন: স্ত্রীকে হত্যা করে সন্তানকে কোলে নিয়ে থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

 

মোল্লার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, দুইজন ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করেছে ব্যবসায়ী সোহাগ শেখকে। ধারণা করছি তার শরীরে তিনটি গুলি লেগেছে। মরদেহ মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পূর্ণাঙ্গ সুরতাহাল শেষে আরও বিস্তারিত বলা যাবে। বন্দুকধারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

 

এর আগে ৭ মার্চ রাতে মোল্লাহাট উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় নূর ইসলাস (২৭) নামের এক যুবককে উদ্ধার করেন স্থানীয়রা। তাকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

 

গুলিবিদ্ধ নূর ইসলাম মোল্লাহাট উপজেলা সদরে শেখ ট্রেডার্স নামের একটি সেনিটারি ও হার্ডওয়ারের দোকানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন