মঙ্গলবার (৫ মে) ভোরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বাদশা মিয়ার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক।
তিনি বলেন, ‘খবর পেয়ে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত আগুন নেভাতে না পাড়লে অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।’
আরও পড়ুন: ভারতীয় জলসীমায় বাংলাদেশি বাল্কহেড-নৌযান, সীমান্তে আতঙ্ক
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন: সাউন্ড সিস্টেম ব্যবসায়ী মো. আউয়াল মৃধা, ওষুধ ব্যবসায়ী গোলক মণ্ডল, শেখর চন্দ্র হালদার, চা দোকানি জাকারিয়া মুন্সীর, সিটকাপড়, টেইলার্স ব্যবসায়ী চিত্ত দত্ত ও গার্মেন্টস ব্যবসায়ী সুমন শেখ।
এ দিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ পাঁচ হাজার টাকা করে সহযোগিতা দেয়ার ঘোষণা দেয়া হয়।

২১ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·