বুধবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের একটি বসত ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের বসত ঘর তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার দুইশত টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও সৈয়দ মুনির হোসেন খোকনের স্ত্রী রেশমা আক্তার (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বাদেকাড়াপাড়া গ্রামের একটি বাড়ি তল্লাশি চালিয়ে ২ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে পরিদর্শক এস,এম, জাফরুল আলম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বাগেরহাটে ‘বার্ড ফ্লুতে’ ৮ হাজার মুরগির মৃত্যু, দিশেহারা খামারি
বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বসতবাড়ি থেকে দুই হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে। নিয়মিত এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

১ সপ্তাহে আগে
২







Bengali (BD) ·
English (US) ·