বাগেরহাটে গৃহবধূকে কুপিয়ে জখম করে পালালেন স্বামী

৬ দিন আগে
বাগেরহাটের মোল্লাহাটে রহিমা আক্তার (২০) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল শেখের বিরুদ্ধে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রহিমা আক্তারের অভিযোগ, স্বামীর অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে আমি ৬ বছরের একমাত্র ছেলেকে নিয়ে গত দুই বছর ধরে বাবার বাড়ি তেরখাদা উপজেলার রামমাঝি গ্রামে থাক ছিলাম। 


তিনি আরও জানান, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য জন্ম সনদ প্রয়োজন হওয়ায় দুপুরে সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে যাই। জন্ম সনদ তৈরির জন্য জাতীয় পরিচয়পত্র চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে তার স্বামী ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত স্বামী ভ্যানে পালিয়ে যান।


আরও পড়ুন: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে জখম


মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত নারীর শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১০টি কোপের জখম রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, ‘পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন