পাত্র আমেদাবাদের সংগীত পরিচালক রাগ শেঠি। সোমবার (২৩ মার্চ) সাত পাকে বাঁধা পড়েন এ জুটি। মেহেদি, সংগীত, গায়ে হলুদ, বিয়ে সব অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বলিউড মেগাস্টার শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার অধিকাংশ কলাকুশলী, বলিউড তারকারা, পাত্র-পাত্রীর দুই পক্ষের পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনরা।
বলিউড মেগাস্টার শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেন অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত
বিয়েতে বাংলাদেশি বংশোদ্ভূত এ তারকার সাজে ছিল বাঙালিয়ানার ছাপ। দেশীয় সংস্কৃতি লাল বেনারসি শাড়ির সঙ্গে আধুনিক ডিজাইনের ব্লাউজ, কপালে চন্দনের কারুকাজ এবং মাথায় শোলার মুকুট—সব মিলিয়ে তার লুকে ছিল ঐতিহ্য ও আধুনিকতার দারুণ সমন্বয়।
অন্যদিকে বিয়ের দিন বর সেজেছিলেন সোনালি রঙের শেরওয়ানি, লাল ওড়না ও পাগড়িতে। বর-কনের পোশাকের রঙে মিল থাকায় এ সাজ নজর কেড়েছিল আমন্ত্রিত অতিথিদের।
বিয়েতে বাঙালিয়ানা সাজ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন,
আমার অনেক বন্ধু রয়েছে, যারা বাঙালি। কিন্তু একেবারেই বাংলা বলতে পারে না। আমি আসলে একজন প্রবাসী বাঙালি। আমার বাবা কলকাতার, মা ময়মনসিংহের। তাই আমাদের বাড়িতে বাঙালি-ঘটি মিশ্রণের মধ্যে বাঙালিত্বটাই বেশি প্রাধান্য পায়।
আরও পড়ুন: বাংলাদেশি ওয়াহিদকে বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির
একসঙ্গে কাজ করতে গিয়ে বন্ধুত্ব এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রাগ ও সঞ্জীতার। দীর্ঘ প্রেমের পর গত বছর উদয়পুরেই সঞ্জীতাকে বিয়ের প্রস্তাব দেন রাগ। ওই বছরই ১০ আগস্ট দুই পরিবারের সম্মতিতে বাগদান সারেন। বাগদানের ৭ মাসের মধ্যেই উদয়পুরে জমকালো আয়োজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এ জুটি।
আরও পড়ুন: ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
]]>
৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·