মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ থেকে ১২ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ ইউনিফর্ম পরে এবং বৈধ পরিচয়পত্র দেখিয়ে নির্ধারিত গ্যালারিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। একই সুবিধা প্রযোজ্য হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও।
আরও পড়ুন: টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে বাংলাদেশের জন্য সুখবর
এছাড়া ১৫ বছরের কম বয়সি বিভিন্ন ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরাও এই সুবিধার আওতায় থাকবে। তবে তাদের নিজ নিজ একাডেমির অফিসিয়াল কিট পরিধান করতে হবে বিনামূল্যে স্টেডিয়ামে প্রবেশের জন্য।
এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মকে টেস্ট ক্রিকেটের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা এবং মাঠে বসে খেলা উপভোগের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

২০ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·