জনসভায় তিনি বলেন, সংগ্রামী দেশবাসী আপনারা এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, প্রত্যেকটা (প্রতিটি) সেন্টারে (ভোটকেন্দ্রে) আপনারা এমন ভাবে অবস্থান করবেন, বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে প্রত্যেকটা সেন্টারকে এমন ভাবে পাহারা দেবেন, জাল ভোট হতে দেবেন না। প্রয়োজন বোধে আপনার-আমার রক্তের বিনিময়ে হলেও সত্য ভোট দিবো, সহিহ ভোট দিবো ইনশাল্লাহ। ঠিক কি না বেঠিক?
তিনি আরো বলেন, ‘সংগ্রামী দেশবাসী, আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন, জাল ভোট চলবে না। এমন একটি নির্বাচন হবে - কখনো মানুষ তা চিন্তাও করে নাই, আর করবেও না। আপনারা নির্দ্বিধায় ভোট দিবেন ইনশাআল্লাহ।’
আরও পড়ুন: ইসলামী আন্দোলনের সমর্থকদের উপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ
এ বিষয়ে খেলাফত মজলিসের বেতাগী উপজেলা শাখার সভাপতি ক্বারী বশির উদ্দিন জেহাদি বলেন, এ ধরনের বক্তব্য যে নির্বাচনী আচরণ বিধিমালার লঙ্ঘন, তা আমি জানতাম না। একটা রং (ভুল) হয়েছে। আগামীতে আর এরকম হবে না। আমি মূলত বুঝাতে চেয়েছি, যাতে জাল ভোট দিতে না পারে, সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে- এজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলছি।’

২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·