সরেজমিনে রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার হুগলি হাওড়ে বাঁধ ভেঙে দ্রুতগতিতে পানি প্রবেশ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওড়ের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। পানির প্রচণ্ড চাপে হুগলি হাওড়ের বাঁধ ভেঙে গেলে দ্রুতগতিতে ভেতরে পানি ঢুকে পড়ে। ফলে অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকার আধা পাকা বোরো ধান পানির নিচে চলে যায়।
এ বিষয়ে সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান জানান, হুগলি হাওড়ে প্রায় ৮০০ একর জমিতে চাষাবাদ করা হয়েছে। ইতোমধ্যে ৩০০ একর জমির আধা পাকা বোরো ধান পানিতে ডুবে গেছে। বৃষ্টি ও পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আশপাশের অন্যান্য হাওড়ও ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: কিশোরগঞ্জে চরম ক্ষতির মুখে কৃষক
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, তারা সারা বছরের পরিশ্রম করে এই ফসলের ওপর নির্ভরশীল। হঠাৎ এ ধরনের দুর্যোগে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকেই ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। দ্রুত বাঁধ সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
বর্তমান পরিস্থিতিতে হাওড়াঞ্চলে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·