সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়ায় জেলা প্রশাসনের অভিযানে সুজন নামের এক ব্যক্তির বাড়ি থেকে এই জ্বালানি তেল জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির টয়লেটের ভেতরে তিনটি ড্রামে মজুত রাখা ১৪৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নড়াইলে পাচারের সময় জব্দ ৭ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল, জরিমানা
পরে জব্দ করা ডিজেল প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।
অভিযানের সময় অবৈধভাবে তেল মজুতের দায়ে বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান।
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·