স্টোকস আহত হওয়ার বিষয়টি জানিয়েছেন ইনস্টাগ্রামে এক স্টোরিতে ছবি শেয়ার করে। তার চোখের নিচে কালশিটে দাগ দেখা গেছে, ফুলে গেছে মাংসও। রক্ত রয়েছে গালের কিছু অংশে। আঘাতটা আরেকটু ওপরে লাগলে তার ক্যারিয়ারই শঙ্কার মুখে পড়ে যেতে পারত।
ছবির ওপর স্টোকস লিখেছেন, ‘ক্রিকেট বলটার অবস্থাও একবার দেখে নেওয়া উচিত।’ সঙ্গে হাসির একটা ইমোজিও যোগ করে দিয়েছেন। ক্রিকইনফো জানিয়েছে, স্টোকস ব্যাট কিংবা বল করতে গিয়ে চোট পাননি, পেয়েছেন নেট সেশন চলার সময় পাশে দাঁড়িয়ে থাকাবস্থায়।
আরও পড়ুন: কোচের ভূমিকায় আবুধাবিতে যাচ্ছেন মঈন-স্টোকস!
স্টোকস চোটটা পেয়েছেন এমন এক সময়, যখন তিনি ইংল্যান্ড লায়ন্সের কোচিং স্টাফে যোগ দেওয়ার অপেক্ষায়। এই মাসে আরব আমিরাতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে তিনি ও মঈন আলী কাজ করবেন লায়ন্সের প্রধান কোচ অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে। এই সফরে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ৫০ ওভারের ম্যাচ খেলবে ইংল্যান্ড লায়ন্স। তিন বছর পর ইংল্যান্ড লায়ন্সের কর্মসূচিতে প্রতিযোগিতামূলক সাদা বলের ক্রিকেট ফিরছে এই সিরিজের মাধ্যমে।
স্টোকস এই সিরিজে কাজ করার সুযোগটা নিয়েছিলেন অ্যাশেজে পাওয়া চোটের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে। দলপতি সিডনিতে অ্যাশেজের পঞ্চম টেস্টে বোলিং করতে গিয়ে কুঁচকির চোট পান।

৪ সপ্তাহ আগে
১০







Bengali (BD) ·
English (US) ·