বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহীতে নববর্ষ উদযাপন

১ দিন আগে
বৈশাখী শোভাযাত্রা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ১৪৩৩। ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাতটায় শোভাযাত্রাটি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার সামনে থেকে শুরু হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

 

বর্ণিল সাজে সজ্জিত হয়ে ব্যানার-ফেস্টুন হাতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারাও এতে অংশ নেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

আরও পড়ুন: উৎসবমুখর রমনার বটমূল, গানে গানে নতুন বছরকে বরণ

 

শোভাযাত্রা শেষে শিশু একাডেমিতে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এরপর সেখানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নতুন বছরের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ।

]]>
সম্পূর্ণ পড়ুন