চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিউস বর্ণবাদ নিয়ে কথা বলেন। তিনি জানান, বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গ ও প্রান্তিক মানুষের জন্য এই লড়াই এখনও কঠিন।
ভিনিসিউস বলেন, ‘আমরা খেলোয়াড় হিসেবে পরিচিত, আমাদের কিছু সুবিধা আছে। কিন্তু সাধারণ মানুষের জন্য বাস্তবতা ভিন্ন। স্পেন, জার্মানি বা ব্রাজিল—কোনোটিই পুরোপুরি বর্ণবাদমুক্ত নয়। তাই আমাদের একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।’
সম্প্রতি স্পেন ও মিসরের প্রীতি ম্যাচে গ্যালারিতে মুসলিমবিরোধী স্লোগান ওঠার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বার্সেলোনার তারকা ইয়ামাল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমি মুসলিম, এবং এ ধরনের স্লোগান অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।’
আরও পড়ুন: মেয়াদ শেষ হওয়ার আগেই ভিনির সঙ্গে চুক্তি নবায়নের তোড়জোড় রিয়ালের!
ইয়ামাল আরও বলেন, ধর্মকে ব্যবহার করে কাউকে উপহাস করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণ। যদিও স্লোগানটি সরাসরি তাকে উদ্দেশ্য করে ছিল না, তবুও বিষয়টি ব্যক্তিগতভাবে নিয়েছেন এই তরুণ তারকা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে তদন্তের আশ্বাস দিয়েছেন।
এই ঘটনার পর ইয়ামালের পাশে দাঁড়িয়েছেন ভিনিসিউস জুনিয়র। সংবাদ সম্মেলনে ভিনি বলেন, ‘এ ধরনের ঘটনা বারবার ঘটছে। লামিনে কথা বলেছে, এটা গুরুত্বপূর্ণ। আমরা পরিচিত ও সচ্ছল, তাই অনেক কিছু সামলাতে পারি, কিন্তু সাধারণ মানুষের জন্য বিষয়টা কঠিন।’
ইয়ামালের পোস্টে ‘লাইক’ দিয়ে সমর্থন জানান ভিনিসিউস। পাশাপাশি আশরাফ হাকিমি ও পল পগবা-ও তার পাশে দাঁড়ান।

২ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·