রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মোল্লা এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান মোল্লা অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রেখেছিলেন। এসব তেল বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল উদ্ধার
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। অভিযান চলাকালে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুতদার ও বাজারে অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
]]>
৩ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·