বরিশালে নদীর পাড় থেকে মরদেহ উদ্ধার

২ সপ্তাহ আগে
বরিশালে সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের কড়াইতলা নদীর পাড় থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ইউনিয়নের চর পত্তনীয়া গ্রামের নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।


মৃত ব্যক্তির নাম সুবজ হাওলাদার (৫৪)। তিনি ওই ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ বরিশাল সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, 'দুপুরে কড়াইতলা নদীর চরপত্তনীয়া গ্র‍ামের অংশে বালুর বস্তার পাশে ভাসমানবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


ওসি জানান, মৃত সবুজ হাওলাদার মানসিক ভারসাম্যহীন হওয়ায় প্রায়শই বাড়ি থেকে বের হয়ে যেতেন আবার ফিরেও আসতেন। তবে শুক্রবার দুপুরে তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে।


আরও পড়ুন: ফরিদপুরে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার


ওসি আরও জানান, মৃতের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে উঁচু কোনো স্থান থেকে তিনি নদীতে পড়ে গিয়েছেন। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

]]>
সম্পূর্ণ পড়ুন