নিহত ঝরনা উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ নিয়ে প্রায়শই শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাশের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল।
নিহতের বাবা পরিতোষ শিয়ালী জানান, পাশের বাড়ির লোকজনের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান।
আরও পড়ুন: রাজধানীতে তালাবদ্ধ ঘরে নারী আনসার সদস্যের পচাগলা মরদেহ
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, 'মরদেহ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·