বরিশালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

৩ সপ্তাহ আগে
বরিশালের বাকেরগঞ্জে ডোবা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ মার্চ) রাতে বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আমির আলী খানের পরিত্যক্ত বাড়ির পূর্বপাশে বাগানের ভেতর ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।


মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে বিষয়টি করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।


তারা জানান, ডোবার পাশ থেকে পচা গন্ধ আসছিল। পরে পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পাশের চরামদ্দি ফাঁড়ির পুলিশকে অবহিত করা হয়। তারা এসে মরদেহ উদ্ধার করে।


আরও পড়ুন:  বরিশালে ঈদে বেড়াতে গিয়ে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান,  লাশটি প্রায় এক মাস আগের হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অর্ধগলিত হওয়ার কারণে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


তিনি আরও জানান, লাশটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন