বন্ধ পাটকল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে: প্রতিমন্ত্রী শরীফুল

৪ সপ্তাহ আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, পাট শুধু একটি পণ্য নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সোনালী আঁশের মাধ্যমেই একসময় বিশ্বদরবারে বাংলাদেশের অনন্য পরিচিতি ছিল। সেই গৌরব পুনরুদ্ধার করাই বর্তমান সরকারের লক্ষ্য।

শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই খাতে বৈচিত্র্য এনে নতুন কর্মসংস্থান সৃষ্টির কাজ করছে। আমাদের সরকারের বয়স কম হলেও আমরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করছি যাতে পাটের উৎপাদন এবং পাটজাত পণ্যের ব্যবহার বহুগুণ বৃদ্ধি পায়।’


পরিবেশ রক্ষায় প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের চট ও অন্যান্য দ্রব্যাদি ব্যবহারের ওপর জোর দেন প্রতিমন্ত্রী। 

তিনি ২০০১ সালে প্লাস্টিক নিষিদ্ধ করার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা জনমত সৃষ্টির মাধ্যমে আবারও মানুষকে পাটের পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করব। ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় এবং সরকারি অফিসগুলোতে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’


আরও পড়ুন: বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালু করতে কাজ শুরু হয়েছে: প্রতিমন্ত্রী


‎এ সময় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচীব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন