বগুড়ায় বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণ, কিশোরীর মৃত্যু

২ দিন আগে
বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক সেলাই মেশিন বিস্ফোরণে শশী আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) রাতে উপজেলার দুর্গা হাটা ইউনিয়নের সোলারতাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


মৃত শশী আক্তার ওই এলাকার সবুজ প্রামাণিকের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়িতে বৈদ্যুতিক সেলাই মেশিনে কাজ করছিল শশী আক্তার। এ সময় হঠাৎ মেশিনটি বিস্ফোরিত হলে ঘরে আগুন ধরে যায়।


আরও পড়ুন: সীতাকুণ্ডে ভাঙারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১


এ সময় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে শশী আক্তার ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায়। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন