বগুড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

১ সপ্তাহে আগে
বগুড়ার গাবতলীতে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের মুচিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুমন (৩৫)। তিনি মুচিখালী গ্রামের মো. আবদুল করিমের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল পৌনে চারটার দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় সুমন বাড়ির পাশের একটি জমিতে থাকা নিজের ছাগল আনতে যান। জমিতে পৌঁছানোর পর হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।


আরও পড়ুন: গাইবান্ধায় বজ্রপাতে একসঙ্গে তিনজনসহ ৫ জনের মৃত্যু


গাবতলী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে এসআই মো. মাহবুবসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন