দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ‘এসএ২০’-এর সময়সূচির সাথে সাংঘর্ষিক হওয়ায় ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর থেকে টি-টোয়েন্টি সিরিজটি স্থগিত করা হয়েছে। ২০২৬-২৭ মৌসুমে শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে খেলবে দুই দল।
২০২৭ সালের ৯ জানুয়ারি শুরু হবে এসএ টি-টোয়েন্টি, চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটারই খেলে থাকেন এই টুর্নামেন্টে। যে কারণে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা যৌথভাবে তাদের টি-টোয়েন্টি সিরিজটি সূচি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেলো জিম্বাবুয়ে
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘সূচি জটিলতার কারণে পূর্বনির্ধারিত টি-টোয়েন্টি সিরিজটি বাদ দেওয়া হয়েছে। উভয় পক্ষ ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের সুযোগ খুঁজছে।’
সফরের সূচি (অপরিবর্তিত)
১৭-২১ ডিসেম্বর: প্রথম টেস্ট, জোহানেসবার্গ
২৬-৩০ ডিসেম্বর: দ্বিতীয় টেস্ট, সেঞ্চুরিয়ান
৩-৭ জানুয়ারি: তৃতীয় টেস্ট, কেপটাউন
১০ জানুয়ারি: প্রথম ওয়ানডে, পার্ল
১৩ জানুয়ারি: দ্বিতীয় ওয়ানডে, ব্লুমফন্টেইন
১৫ জানুয়ারি: তৃতীয় ওয়ানডে, ব্লুমফন্টেইন
]]>
১ সপ্তাহে আগে
৩







Bengali (BD) ·
English (US) ·