শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, ‘আমরা একটি ন্যায়-ইনসাফভিত্তিক ও আধিপত্যবিরোধী দেশ গড়তে চাই। সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মাধ্যমে আমাদের জোটটি এখন ১১ দলীয়।’
জোটের অন্যতম লক্ষ্য হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে সেই ঐক্য ধরে রাখতেই আমরা সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করছি।’
আরও পড়ুন: কম মজলুম হয়েও এখন একটি পক্ষ বড় জুলুমকারী হয়ে উঠেছে: জামায়াত আমির
সংবাদ সম্মেলনে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় একজন কর্মী হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছি। আমরা দেশের এমন অর্থবহ পরিবর্তন চাই, যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হয়।’ তিনি আরও বলেন, ‘আমি কোনো স্বার্থ বা লোভনীয় অফারের কাছে মাথা নত করিনি।’
উল্লেখ্য, এর আগে এই জোটটি ১১ দলীয় হিসেবে ঘোষণা করার কথা থাকলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে আসন সমঝোতা না হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেয়। ফলে জোটটি ১০ দলে নেমে এসেছিল। গতকাল শুক্রবার কক্সবাজারের কুতুবদিয়ায় এক পথসভায় জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ আজকের এই নতুন অন্তর্ভুক্তির আগাম আভাস দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে মাওলানা এ টি এম মাছুম বলেন, বিশ্বের সব দেশের সঙ্গেই সুসম্পর্ক রাখা স্বাভাবিক প্রক্রিয়া। তবে জামায়াতের নাম এলেই বিষয়টিকে ভিন্নভাবে দেখা ‘দুরভিসন্ধিমূলক’।

৪ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·