রোববার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে।
দোকান মালিক মজনু জানান, ফুলবাড়িয়া সিট সুপার মার্কেটে সেভেনআপ কালেকশন নামে তার দোকানের কর্মচারী ইয়ারুল। একই দোকানে কাজ করে সানি নামে আরেক যুবক। তাদের দুজনের মধ্যে এর আগেও নানান কারণে ঝগড়া হয়েছিল। রোববার সন্ধ্যায়ও সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সানি ধারালো ছুরি এনে ইয়ারুলের পিঠে আঘাত করে। আঘাতে চাকুটি তার পিঠের হাড়ের মধ্যে আটকে যায়। তখন সানি সেখান থেকে পালিয়ে গেলে আহত ইয়ারুলকে চাকুবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: দুর্গাপুরে ছুরিকাঘাতে নিহত যুবক, আটক ১
ইয়ারুলের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম জাহাঙ্গীর হোসেন। বর্তমানে পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় থাকে সে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, আহত ওই দোকন কর্মচারীকে জরুরি বিভাগে আস্ত্রোপচার করছেন চিকিৎসকরা। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·