চারদিকে সারি সারি টায়ার আর যন্ত্রাংশ। এ যেন গ্যারেজের অন্দরমহল। চেনারই উপায় নেই হাঁটার পথ। ফুটপাত দখল করে এভাবেই চলছে ব্যবসা। রাজধানীর ধোলাইখালের ফুটপাত পুরোপুরি এভাবেই দখলের কারণে পথচারীদের ভোগান্তি তৈরি হলেও নির্বিকার ব্যবসায়ীরা।
তারা বলছেন, এটা নতুন কিছু নয়, বহু বছর ধরেই চলছে। যদি পণ্যটা বাইরে না রাখা হয়; তাহলে অন্য দোকান কাস্টমার নিয়ে নেবে। কাস্টমার গোডাউনে কম যায়, তাই পণ্য বাইরে রাখতে হয়।
আরও পড়ুন: রাজধানীর বহু সড়কের বড় অংশই হকারদের দখলে, করণীয় কী?
শুধু ধোলাইখালই নয়, নগরীর অন্যান্য এলাকায়ও একই চিত্র। দোকানের সামনে ফুটপাতজুড়ে রাখা হয়েছে ফার্নিচার, খাবার ও মুদিপণ্যের মালামাল। এতে চলাচলে পথচারীরা প্রতিদিনই ভোগান্তি পোহাচ্ছেন।
পথচারীরা বলেন, বেশিরভাগ মুদি দোকানের সামনে আইসক্রিমের ফ্রিজ রেখে দেয়, রাস্তা দিয়ে হাঁটা যায় না।। ফুটপাতের জায়গা না থাকায় বাধ্য হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হয়। বিগত দিনে অনেকেই বলেছে ফুটপাত দখলমুক্ত করা হবে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।
এ পরিস্থিতিতে, বুধবার (১ এপ্রিল) থেকে বৈধ সীমানার বাইরে ফুটপাত দখল করে রাখা সব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠান তাদের বৈধ জায়গার বাইরে অতিরিক্ত আকারে ফুটপাত দখল করে ব্যবহার করছে, আমরা এবার তা দখলমুক্ত করবো। ১ এপ্রিল থেকে এই কাজ শুরু হবে।
এছাড়া, হকারদের জন্য নির্ধারিত এলাকায় শিগগিরই হলিডে ও নাইট মার্কেট চালুর প্রস্তুতিও চলছে।
]]>
২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·