শুক্রবার দুপুর ১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে সেনাবাহিনীর সাবেক একজন ও পুলিশের সাবেক দুই সদস্যসহ ৬ জন রয়েছেন।
উদ্ধার হয়েছে, ৪টি ডিবির পোশাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট ও ইলেকট্রিক শক দেয়ার মেশিন, ১টি লেজার লাইট ও তাদের ব্যবহৃত হাইস গাড়ি।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডিবি পুলিশের পরিচয়ে যাত্রী ও যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।
আরও পড়ুন: ঘন কুয়াশায় ধলেশ্বরী ব্রিজে পিকআপ-ট্রাক সংঘর্ষ
পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এই ঘটনায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·