শনিবার (২৮ মার্চ) প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে শীর্ষ দশের কয়েকটি দলেরও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এক পিছিয়ে নেমে গেছে ৩ নম্বরে। শনিবার (২৮ মার্চ) ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতলেও আলবিসেলেস্তেদের পয়েন্ট খুব একটা বাড়েনি। মেসিদের টপকে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। সম্প্রতি ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ফরাসিরা। তবে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই তারা জিতেছে।
আরও পড়ুন: নিহত স্কুলছাত্রীদের স্মরণে স্কুলব্যাগ হাতে মাঠে নামলেন ইরানের ফুটবলাররা
ইংল্যান্ডের অবস্থানও অপরিবর্তিত, তারা আছে চার নম্বরে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে। একইসঙ্গে নেদারল্যান্ডসও এক ধাপ অগ্রসর হয়ে ষষ্ঠ স্থানে পৌঁছেছে, যেখানে তারা শুক্রবার (২৭ মার্চ) রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে।
পর্তুগাল ও নেদারল্যান্ডসের র্যাঙ্কিংয়ে উত্থানের পেছনে বড় প্রভাব রেখেছে ব্রাজিলের পতন। ফ্রান্সের কাছে হারের পর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দুই ধাপ পিছিয়ে নেমে গেছে সপ্তম স্থানে। শীর্ষ দলে সবচেয়ে বেশি পিছিয়েছে কার্লো আনচেলত্তির দল।
আরও পড়ুন: মেসি নামার পর গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা
অন্যদিকে র্যাঙ্কিংয়ের অষ্টম থেকে একাদশ পর্যন্ত অবস্থান অপরিবর্তিত রয়েছে। এই চারটি স্থান যথাক্রমে মরক্কো, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়ার দখলে। তবে ইতালি এক ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছে, যদিও তারা এখনও বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি।
৩১ মার্চ রাতে বিশ্বকাপে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ের ম্যাচে ইতালি মুখোমুখি হবে বসনিয়া হার্জেগোভিনার।
]]>
২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·