ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি করায় জরিমানা

১ সপ্তাহে আগে
নরসিংদী শহরের সঙ্গীতা বাজার এলাকায় বিভিন্ন ফার্মেসি ও ডিসপেনসারিতে অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে (৩ মার্চ) পরিচালিত এ অভিযানে তিনটি পৃথক মামলায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 


মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাছান পাটোয়ারী। প্রসিকিউশন পরিচালনা করে  নরসিংদীর ঔষধ প্রশাসন অধিদপ্তর। 


অভিযানে সরকারি ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রি এবং Over the Counter (OTC) ঔষধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত এন্টিবায়োটিক বা অন্যান্য ঔষধ বিক্রি, মজুত ও প্রদর্শনের অভিযোগ আমলে নেওয়া হয়।

আরও পড়ুন: নরসিংদীতে ১৫০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ

নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো. মেহেদী হাসান পাটোয়ারী জানান, আইন লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে আশপাশের অন্যান্য ফার্মেসি মালিক ও সাধারণ জনগণকে এ ধরনের ওষুধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় এবং সংশ্লিষ্ট আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন